শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বিপিএল ২০২৫: ২৫০ বিদেশি, প্রত্যেক দলের বাজেট ৯ কোটি টাকা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম, যেখানে এবার মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন সংযোজন হিসেবে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুইজন দেশি এবং দুইজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। তবে প্রতিটি দলের জন্য অন্তত একজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাধ্যতামূলক। নিলামের সময় প্রতি দলকে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।

মোট ২৫০ জন বিদেশি খেলোয়াড় পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫,০০০ ডলার, ‘বি’ ২৬,০০০ ডলার, ‘সি’ ২০,০০০ ডলার, ‘ডি’ ১৫,০০০ ডলার এবং ‘ই’ ১৫,০০০ ডলার। নিলামের সময় প্রতি ডাকে এই ভিত্তিমূল্য থেকে বাড়বে যথাক্রমে ৫,০০০, ৩,০০০, ২,০০০, ১,৫০০ এবং ১,০০০ ডলার।

ফ্র্যাঞ্চাইজিরা এখন দেশি ও বিদেশি খেলোয়াড়দের স্কোয়াড গঠন নিয়ে প্রস্তুতি শুরু করেছে, যা এবারের বিপিএলকে আরও রোমাঞ্চকর ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ