শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বিগত দিনে ফ্যাসিবাদী সরকার রেলখাতের উন্নয়ন করেনি: দুলু

পাঠক প্রিয়

নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে বিশ্বমানের রেল ব্যবস্থা চালু করা হবে এবং বিএনপি সরকার তাদের প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তিনি বলেন, বাংলাদেশে রেল খাত অত্যন্ত সম্ভাবনাময় হলেও অতীতে এ খাতকে অবহেলা করা হয়েছে।

বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধনগর স্টেশনে যাত্রাবিরতি চালু উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

দুলু বলেন, বিগত সময়ে ‘ফ্যাসিবাদী সরকার’ রেলখাতে উন্নয়ন না করে লুটপাট করেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃতীয় প্রজন্মের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর রেলব্যবস্থা গড়ে তুলবে। রেলের প্রতিটি সেক্টরকে ধাপে ধাপে উন্নত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং এখন দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার সময়। এ সময় তিনি রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। “কেউ অপরাধ করলে দলীয় পরিচয় বা আত্মীয়তার ভিত্তিতে ছাড় দেওয়া হবে না,”—যোগ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাতিনুর রহমান। এসময় আরও বক্তব্য দেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ উদ্দিন আহম্মেদ, নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন ও শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ