মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, উড়ে গেল খাবার হোটেলের চাল

পাঠক প্রিয়

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো....

প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনের তৈরি চাল উড়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সেমিপাকা বন্ধ একটি হোটেলের টিনের চাল দিয়ে ঘন ধোঁয়া বের হচ্ছে। এ সময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যান। কিছুক্ষণ পর হোটেলের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং টিনের চাল উড়ে যায়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, শাহিদা নামে এক নারী ওই এলাকায় ছোট একটি ভাতের হোটেল পরিচালনা করতেন। বিক্রি শেষে দোকান বন্ধ করে তিনি চলে যান। ধারণা করা হচ্ছে, বন্ধ অবস্থায় চুলা চালু থাকায় গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...