রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

বিএনপি নেতা এম এ হাসেমের গাড়িতে গুলি, অভিযোগ এলডিপি–জামায়াতের বিরুদ্ধে

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশনের ভাঙা সেতু এলাকায়। হামলার সময় এম এ হাসেমের বহনকৃত মাইক্রোবাসে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং গাড়ির ভাঙা কাচে তিনি আঘাতপ্রাপ্ত হন।

এম এ হাসেম জানান, স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীরা হামলার সঙ্গে জড়িত। তিনি অভিযোগের বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

অন্যদিকে, জামায়াতের জোটসঙ্গী এলডিপির চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। রাতে কোথায় কী ঘটেছে, আমরা কিছুই জানি না।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজরুল হক বলেন, “এম এ হাসেমের গাড়িতে হামলার ও গুলিবর্ষণের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ