রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বিএনপি গণতান্ত্রিক অধিকার দেশের মানুষের হাতে ফিরিয়ে দেবে: মিল্লাত

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক : বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “আমরা প্রতিজ্ঞা করি শহীদদের রক্ত ও ত্যাগকে মর্যাদা দেব, আহত পরিবারগুলোকে ভুলব না, আর গণতান্ত্রিক অধিকার দেশের মানুষের হাতে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ।”

আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কনভেনশন হলে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের জন্য আয়োজিত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিল্লাত আরও বলেন, “দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের অঙ্গীকার। যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও আহত পরিবারদের সদস্যরা। স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচি এই পরিবারের সদস্যদের জন্য সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ