বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

বার্সা কিং মেসিকে কিনতে রাজি ম্যান সিটি

পাঠক প্রিয়

৭০০ মিলিয়ন ইউরোতে মেসিকে বার্সেলোনা থেকে কিনতে রাজি ম্যানচেস্টার সিটি। সব আনুষ্ঠানিকতা নাকি সারা হবে শিগগিরই। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে এমন খবরই ভেসে আসছে। ঘটনা সত্য হলে মেসির চড়া দাম হাঁকিয়েও পার পাচ্ছে না কাতালান জায়ান্টরা। এদিকে, বার্সার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে মেসির বাবা স্পেনে গেছেন বলে জানা গেছে।

ইভান রাকিতিচ যখন আনুষ্ঠানিকভাবে সেভিয়ায় ৪ বছরের চুক্তিপত্রে স্বাক্ষর করে তখন লিওনেল মেসিকে ছাড়াই মাঠে অনুশীলন করাচ্ছে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান। গল্পের দৃশ্যায়নটা হতে পারতো একই ফ্রেমে। কিন্তু পারস্পারিক দ্বন্দ্বে ছবির মতই বিভক্ত এখন বার্সেলোনা।

মেসিকে বার্সা খুব সহজে ছাড়ছে না এটা নিশ্চিত। কিভাবে ছাড়বে, মেসিকে ছাড়লেই যে পুরো স্প্যানিশ লা লিগার গুরুত্ব কমে যাবে দর্শকদের কাছে। তাইতো কোনো সমঝোতা নয়। মেসিকে পেতে যে কারো লাগবে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ বলে ঘোষণা দিয়ে দিয়েছে কাতালান ক্লাবটা। এই ঘটনার একদিন পরই মেসিকে নিতে যারা ছিল সবচেয়ে আগ্রহী, সেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা নাকি এই অস্থির সময়ে মেসিকে বার্সেলোনা থেকে যেতেই পরামর্শ দিয়েছেন। তবে সাবেক গুরুর পরামর্শের কয়েক ঘণ্টা না যেতেই দলবদলের বাজারে শোরগোল। মেসিকে নিতে নাকি সেই ৭০০ মিলিয়ন ইউরোতেই রাজি ম্যানচেস্টার সিটি! এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমে ভেসে আসছে।

কিছুদিন আগেই অবশ্য ফিফার নীতিমালা ভঙ্গ করে বড় আর্থিক জরিমানা গোনা ইংলিশ ক্লাবটি অবশ্য একাই মেসিকে কিনছে না। রিপোর্টে দাবি, মেসিকে কিনতে একত্র হয়ে টাকা দিচ্ছে ম্যানচেস্টার সিটি ফুটবল গ্রুপের বাকি সদস্য দেশগুলোও। শেষ পর্যন্ত যদি ঘটনা সত্য হয় তবে আকাশ-কুসুম দাম চেয়েও পাড় পাচ্ছে না কাতালান জায়ান্টরা।

এদিকে মেসিকে বার্সেলোনাতে রাখতে নতুন প্রস্তাব দিয়েছে বার্সা প্রেসিডেন্ট। সেজন্য বার্সার সঙ্গে পরামর্শ করতে ইতোমধ্যে আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি দিয়েছেন মেসির বাবা। স্পেনেও নাকি মেসির বাবাকে দেখা গেছে। কাতালান ভিত্তিক সংবাদ সংস্থা মুন্দো দেপোর্তিভো এমনটাই দাবী করে সংবাদ প্রকাশ করেছে।

তবে মেসি যে সবার চেয়ে আলাদা। অনেক ভেবে চিন্তে যে সিদ্ধান্ত নিয়েছে তা সহজে ভাঙ্গবে না বলে মনে করেন অনেক ফুটবল বোদ্ধারা। আর তাই যদি হয় তবে একগুঁয়ে বার্সেলোনাতে আগামী একবছর দেখা যাবে না মেসিকে। এখন পর্যন্ত করোনা টেস্ট ও দলের অনুশীলনে যোগ না দেয়া ‘এলএমটেন’ কে হয়তো এক বছর না খেলিয়েই বসিয়ে রাখবে ক্লাবটা!

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ