মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বান্দরবানে কিশোর গ্যাংয়ের ‘০০৭’ গ্রুপের দুই নেতা আটক

পাঠক প্রিয়

প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে বিশেষ অভিযান চালিয়ে ‘০০৭’ নামের একটি গ্যাংয়ের টিম লিডার ও অ্যাডমিনকে আটক করেছে পুলিশ। তবে প্রথমবারের ঘটনা হওয়ায় তাদের সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় বেশ কয়েকটি গ্যাং গ্রুপ শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার (১০ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘০০৭’ গ্রুপের টিম লিডার জিম ও অ্যাডমিন জিহাদকে আটক করা হয়।

বান্দরবান জেলা পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের কার্যক্রম এখন দেশজুড়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বান্দরবানেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে একাধিক গ্যাং গ্রুপ শনাক্ত করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আটক দুই কিশোরকে আপাতত সতর্ক করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানের আচরণ, চলাফেরা ও অনলাইন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকতে হবে। দায়িত্বশীল অভিভাবকত্ব নিশ্চিত না হলে কিশোর অপরাধ বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

পুলিশ জানায়, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ