বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শুক্রবার রামপাল উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শতাধিক কৃষকের মাঝে উন্নতমানের ধানবীজ বিতরণ করেছেন। অনুষ্ঠানে শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি কৃষকবান্ধব দল এবং কৃষকের কল্যাণে নীতি প্রণয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, তবে কৃষকদের স্বার্থে ‘কৃষি কার্ড’ চালু করা হবে এবং কৃষিঋণ আরও সহজ ও স্বল্পসুদে প্রদান করা হবে।
কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, উন্নতমানের বীজের মাধ্যমে ফসলের উৎপাদন ও আয় বৃদ্ধি পাবে।


