রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বাউলশিল্পী গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার নিন্দা রাষ্ট্র সংস্কার আন্দোলনের

পাঠক প্রিয়

ঢাকা

মানিকগঞ্জে বাউলশিল্পী মো. আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, সাম্প্রতিক সময়ে দেশে বাউলশিল্পীদের ওপর সংগঠিতভাবে হামলা, হুমকি ও প্রাণনাশের আশঙ্কাজনক প্রবণতা বেড়ে গেছে। বিশেষ করে মানিকগঞ্জ কোর্ট এলাকায় উগ্রবাদী গোষ্ঠীর মিছিল, সহিংস আচরণ ও উসকানিমূলক স্লোগান বাংলার বাউল ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির বহুত্ব এবং মানবিকতার চেতনাকে অবমাননা করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দেশের ঐতিহ্যবাহী বাউল সম্প্রদায়ের উপর সহিংসতা ও বৈষম্য সমাজে সাংস্কৃতিক অবক্ষয় ও ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। আমরা এই ধরনের সহিংসতা ও উগ্রবাদের কঠোর নিন্দা জানাই এবং দ্রুত বিচারের মাধ্যমে ন্যায্যতা নিশ্চিত করার দাবি করছি।”

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আশা প্রকাশ করেছে, রাষ্ট্র এমন পরিস্থিতিতে সংখ্যালঘু ও সাংস্কৃতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ