বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে অনিশ্চয়তার ছায়া, বিশ্বকাপে খেলা নিয়ে উদ্বেগ নাজমুল হোসেন শান্তর

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেও জাতীয় দলের ক্রিকেট এখন অনিশ্চয়তার মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্রিকেটাররা। বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুরে বিপিএল ফাইনালের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, “বিশ্বকাপে খেলা না পারার আশঙ্কা আমাকে চিন্তিত করে তুলেছে। ভবিষ্যৎ কী, আমরা কেউ জানি না। একজন খেলোয়াড় হিসেবে এই অনিশ্চয়তা অস্বীকার করার সুযোগ নেই।” তিনি আরও যোগ করেন, মাঠের বাইরের অস্থিরতা বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে এবং গত এক থেকে দেড় বছরে বিভিন্ন বাইরের পরিস্থিতি ক্রিকেটের স্বাভাবিক গতি ব্যাহত করেছে।

তিনি জাতীয় ক্রিকেট বোর্ড ও দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানান, “সবাই যেন সমঝোতার মাধ্যমে ক্রিকেট সুন্দরভাবে চালু রাখেন। খেলা চলছে ঠিকই, কিন্তু আরও নিয়মিত ও প্রতিযোগিতামূলক ক্রিকেট খুব জরুরি।”

বিশ্বকাপে খেলা না হলে ঘরোয়া ক্রিকেটের আয়োজন বাড়ানোর তাগিদ দেন নাজমুল। বিশেষ করে ঢাকা লিগগুলো নিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। এছাড়া বোর্ড যেন বিকল্প কোনো ভালো টুর্নামেন্ট আয়োজন করে, যা খেলোয়াড়দের খেলার সুযোগ দেবে।

এ বিষয়ে জাতীয় দলের আরেকজন ক্রিকেটার শরীফুল ইসলাম বলেন, “বিসিবি আমাদের অভিভাবক। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের মেনে নিতে হবে।”

নাজমুল শেষমেশ নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানান, “পরবর্তী কবে খেলব, এই মুহূর্তে জানি না। এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়িনি।”

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ