শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বরিশালে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, শিক্ষকসহ আটক ২

পাঠক প্রিয়

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য দেওয়া বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির সময় এক শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অষ্টম ও নবম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিষয়ের মোট ৩২৯টি বই উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেন এলাকার একটি বই লাইব্রেরির সামনে থেকে বইগুলো উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম (২৪)। তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপরজন মো. রুবেল খান (৩০), যিনি সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

বরিশাল কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল জানান, কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বইগুলো বিক্রির জন্য আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বই বিক্রেতা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বইগুলোর মধ্যে রয়েছে অষ্টম শ্রেণির ইংরেজি গ্রামার ও কম্পোজিশন ৩৯টি, বিজ্ঞান ২৬টি, গণিত ১০টি, বাংলা ও বিশ্ব পরিচিতি ২৯টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪০টি, সাহিত্য কণিকা ৩৯টি, আনন্দ পাঠ ৪০টি। এছাড়া নবম-দশম শ্রেণির তথ্য ও প্রযুক্তি বই ১৬টি, ইসলাম শিক্ষা ৩১টি, ফিন্যান্স ও ব্যাংকিং ১৩টি, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ৪৫টি এবং ইসলাম শিক্ষা ১০টি বই রয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম জানান, জব্দকৃত সব বইয়ের ওপর বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নাম লেখা রয়েছে। উদ্ধার করা বইগুলোর মোট ওজন প্রায় ১৩০ কেজি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ