মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বরিশালে প্রকাশ্যে অস্ত্রধারী হামলা, এলাকায় আতঙ্ক ছড়ালো

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনিতে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার দিবাগত গভীর রাতে এক পক্ষ অন্য পক্ষের ওপর প্রকাশ্যে হামলা চালায়। হামলায় ফাঁকা গুলি চালানো হয়, যা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল নামের এক ব্যক্তি বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় রকির নেতৃত্বে তার সমর্থকরা মোটরসাইকেলযোগে আসে এবং তিনটি পিস্তল উঁচিয়ে রুবেলের বাড়ির সামনে ফাঁকা গুলি ছুড়তে থাকে। হামলার সময় রুবেল ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন।

ঘটনার পর ১৫-১৬ ঘণ্টা পরে মহানগর পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ দল কলোনিতে অভিযান চালায়। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

বরিশাল মহানগরের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বরিশালকে শান্তিপূর্ণ রাখতে দুইশ’র অধিক সদস্য নিয়ে যৌথ বাহিনী কার্যক্রম পরিচালনা করছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হলে আমরা কোনো সুযোগ দেব না।”

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকল ইউনিট একত্রিতভাবে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ