রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে: জয়নুল আবেদীন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন মন্তব্য করেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণেই দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হয়েছে।” বৃহস্পতিবার নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে দেওয়া আদালতের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের উদ্দেশ্যে। দেশের জনগণ কখনোই এই ব্যবস্থা বাতিলকে মেনে নেয়নি। “আজ আদালত জনগণের সেই ইচ্ছাকেই প্রতিষ্ঠা করলো,” উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তৎকালীন সরকারের সিদ্ধান্ত ছিল একতরফা ক্ষমতা দখল করে রাখার অংশ। “শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও অগণতান্ত্রিক পদক্ষেপ জনরোষ সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতির প্রেক্ষিতেই তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন,” দাবি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ নেতা।

জয়নুল আবেদীন আশা প্রকাশ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার মাধ্যমে দেশে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত হবে। তিনি দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ