সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালট ইস্যুতে বিএনপির উদ্বেগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালট সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নজরুল ইসলাম বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু সম্প্রতি বাহরাইন ও ওমানের বিভিন্ন স্থানে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে। তিনি বলেন, ‘প্রথম লাইনে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা প্রতীক থাকলেও বিএনপির প্রতীক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ পড়লে অস্পষ্ট হতে পারে। এতে ধানের শীষ দেখা যাবে না।’

তিনি নির্বাচন কমিশনের উদাসীনতাকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, ‘ইসি বলেছে, তারা বিষয়টি জানে না এবং এটি অক্ষরের ধারাবাহিকতায় সাজানো হয়েছে। কিন্তু অন্যভাবে সাজানো যেতো। যারা দায়ি তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নিতে হবে।’

নজরুল ইসলাম আরও জানান, প্রবাসী ভোট সংক্রান্ত অনিয়মের আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘ভুয়া এনআইডি তৈরি করে জাল ভোট দেওয়ার চেষ্টা হতে পারে। বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ দিয়ে ভোট কিনতে প্রলুব্ধ করার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে এখনো ইসি কোনও ব্যবস্থা নেনি।’

এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক সফর নয়, ব্যক্তিগত সফর স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য দলের নেতারা আচরণবিধি মানছেন না। ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পরিবেশে বাধা সৃষ্টি করছে।’

বিএনপি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রতি উৎসাহী, কিন্তু নিরাপদ ও স্বচ্ছ ভোটের পরিবেশ নিশ্চিত করা না হলে নির্বাচনের সার্বভৌমতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ