মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নির্বাচনি সহিংসতা রাষ্ট্রের স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি: আ স ম আবদুর রব

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

নির্বাচনি তফসিল ঘোষণার পরপরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি এবং পরিকল্পিতভাবে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাগুলো কোনো সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়—এগুলো সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

গতকাল দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, এসব ঘটনা সরাসরি রাষ্ট্রের স্থিতিশীলতার বিরুদ্ধে সহিংস হুমকি এবং দেশের গণতান্ত্রিক অস্তিত্বের ওপর নির্লজ্জ হামলার শামিল। নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের সহিংস কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, সাম্প্রতিক নজিরবিহীন সহিংসতা একটি গভীর রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ। প্রস্তাবে উল্লেখ করা হয়, এই সংকটের মূল কারণ ‘অভ্যুত্থানকারী শক্তি’র অভ্যন্তরীণ অনাকাঙ্ক্ষিত বিভক্তি এবং লক্ষ্যহীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা।

আ স ম আবদুর রব বলেন, বর্তমান পরিস্থিতিতে অভ্যুত্থানকারী নেতৃত্ব ও শক্তিকে আত্মসমালোচনার মাধ্যমে উপলব্ধি করতে হবে যে, ক্ষমতার মোহ, স্বার্থকেন্দ্রিক বিভাজন এবং কৌশলগত সংঘাতই এই ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, শুধু কোনো অদৃশ্য বা তথাকথিত তৃতীয় পক্ষের উসকানির গল্প তুলে ধরলে চলবে না; বাস্তব দায় স্বীকার এবং রাজনৈতিক দায়িত্বশীলতার মাধ্যমেই সংকট উত্তরণ সম্ভব।

সভায় অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ, দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ