শনিবার, জুলাই ১৮, ২০২৬

নারী বিপিএল নিলাম মঞ্চে বড় ঘোষণা : বিসিবি সভাপতি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম আজ রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। জমকালো আয়োজনের উদ্বোধনে উপস্থিত অতিথি, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি, ক্রিকেটার এবং গণমাধ্যম কর্মীদের স্বাগত জানান বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বিপিএলের কাঠামো, স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঘোষণা দেন বাংলাদেশে নারী ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য নতুন উদ্যোগের—নারী বিপিএল

বক্তব্যে আমিনুল ইসলাম বলেন,
“অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ ফ্র্যাঞ্চাইজি যদি সেখানে যুক্ত হয়, তবে খুব ভালো হবে।”
তিনি আরও জানান, নারী ক্রিকেটারদের জন্য নিয়মিত প্রতিযোগিতা, আর্থিক কাঠামো এবং উচ্চমাত্রার প্রস্তুতি গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্ট একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, নারী বিপিএলের সম্ভাব্য কাঠামো নিয়ে ইতোমধ্যে খসড়া আলোচনা চলছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশগ্রহণ, বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি এবং সম্প্রচারস্বত্ব–সবকিছুই আলোচনার পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী এক থেকে দুই মৌসুমের মধ্যেই নারী বিপিএল মাঠে গড়তে পারে।

আজকের নিলাম অনুষ্ঠানে বিপিএলের দলগুলো তাদের স্কোয়াড সাজাতে ব্যস্ত সময় পার করছে। আর একই মঞ্চে নারী বিপিএল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ