বুধবার, জুন ৩, ২০২৬

নলকূপের গর্তে আটকা সেই শিশু ৪ ঘণ্টা পর উদ্ধার

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশুকে চার ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মো. মিসবাহ উদ্দিন। তার বাবা সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে মিসবাহ তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। শিশুটির বোন তাকে হাত ধরে তোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল মান্নান জানান, “২৫ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে প্রথমে পাশের মাটি খনন করে আকারের একটি গর্ত খুঁড়ে নিচের দিকে যাওয়া হয়। পরে শিশুটিকে ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়। প্রায় চার ঘণ্টা চেষ্টা শেষে রাত ৮টার দিকে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুটি জীবিত কি মৃত, তা নিশ্চিতভাবে জানানো সম্ভব হয়নি।”

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, “শিশুটি বাড়ির পাশে থাকা একটি ট্যাংক থেকে পানি পান করতে গিয়েছিল। এ সময় দুর্ঘটনাবশত নলকূপের গর্তে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান।”

এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা সতর্ক করেছেন, পরিত্যক্ত নলকূপ বা খননকৃত গভীর গর্তে শিশুদের নিরাপদ রাখার জন্য সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাজশাহীতে একই ধরনের দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ