রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নওগাঁয় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৬.৭ ডিগ্রিতে

পাঠক প্রিয়

নওগাঁ প্রতিদিনি

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ বছর এখন পর্যন্ত সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে একদিনের ব্যবধানে নওগাঁ সেই রেকর্ড ভেঙে দেশের শীতলতম জেলা হিসেবে উঠে এসেছে।

জেলায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। ভোর থেকেই শহর ও গ্রামাঞ্চলে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান রোপণের কাজ। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ।

নওগাঁ সদরের বোয়ালিয়া গ্রামের কৃষক সামিউল ইসলাম বলেন, “অনেক ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় জমিতে যেতেই ভয় লাগে। তারপরও জীবিকার তাগিদে যেতে হয়।”

শহরের তাজের মোড় এলাকার অটোরিকশা চালক সালাম ও বক্কর জানান, তীব্র শীতের কারণে যাত্রী কমে গেছে। তারা বলেন, “মাঝে মাঝে মনে হয় এই ঠান্ডায় গাড়ি নিয়ে বের হবো না। কিন্তু সংসার চালাতে বাধ্য হয়ে বের হতে হয়।”

হাপানিয়া এলাকার বাসিন্দা স্বপন আহমেদ বলেন, সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বেড়ে যায়। কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। সন্ধ্যার পর থেকেই মানুষ গরম কাপড় পরে চলাচল করছে। ভোর থেকে এখনো চারপাশ কুয়াশায় আচ্ছন্ন থাকে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জেলাজুড়ে বিরাজ করছে। তিনি বলেন, “বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সারা দেশের সর্বনিম্ন। জেলায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।”

এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা জোরদারের দাবি উঠেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ