সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তিতে ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে: মুনিরুজ্জামান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)-এর সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেছেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত আইনগতভাবেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য।

শনিবার (২২ নভেম্বর) ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’–এর এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মুনিরুজ্জামান বলেন, “দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি স্পষ্টভাবে বলে যে, এক দেশের আদালতে দণ্ডিত বা আইনগত প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠাতে হবে। ফলে শেখ হাসিনা যেভাবেই ভারতে প্রবেশ করুন না কেন, ভারত এই চুক্তির বাইরে যেতে পারে না।”

তিনি আরও বলেন, চুক্তির বাধ্যবাধকতা উপেক্ষা করলে তা দুই দেশের কূটনৈতিক ও আইনি সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে তিনি উল্লেখ করেন।

বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে আঞ্চলিক রাজনীতি, সমুদ্র নিরাপত্তা, ভূরাজনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ