শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

দেশে ইনসাফ প্রতিষ্ঠার নামে ধোঁকাবাজি চলছে : শেরপুরে চরমোনাই পীর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শেরপুর, ২৬ জানুয়ারি – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে বর্তমানে ইনসাফ প্রতিষ্ঠার নামে ধোঁকাবাজি চলছে। তিনি বলেন, যে নিয়মনীতি চালুর চেষ্টা করা হচ্ছে, তা মূলত যুক্তরাষ্ট্রের নীতির অনুকরণে পরিচালিত হচ্ছে।

সোমবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমানে যে নীতিমালা চালু করার চেষ্টা করা হচ্ছে, তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতির মাধ্যমে বাংলাদেশে প্রকৃত ইনসাফ কখনোই প্রতিষ্ঠিত হবে না। ইসলামভিত্তিক ন্যায়বিচার ছাড়া দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।”

২০২৪ সালের ৫ আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময় দেশে যে ইসলামি পরিবেশ সৃষ্টি হয়েছিল, আমি সেটাকে ইসলামের একটি বাক্স হিসেবে দেখেছিলাম। কিন্তু এখন সেই বাক্সটি ছিনতাই হয়ে গেছে। আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে হয়েছিলাম, সেই উদ্দেশ্য আর অবশিষ্ট নেই।”

পীর আরও অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি মানুষের মধ্যে ন্যায় ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রত্যাশা ভেঙে গেছে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা ব্যবহার করে ভিন্ন পথে রাজনীতি পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ