মঙ্গলবার, জুন ২, ২০২৬

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর রেজাউল করীম

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

পটুয়াখালী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে বিশ্ব রাজনীতি ও ন্যায়বিচারের প্রশ্নে বড় শক্তিগুলোর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি মন্তব্য করেন, দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক হলেও বাস্তবে এক পাল্লায় আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত অবস্থান করছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ আমেরিকা বা ভারতের ইনসাফ দেখতে চায় না, বরং তারা ইসলামের ইনসাফ দেখতে চায়। তিনি দাবি করেন, প্রচলিত আইন দিয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করা হলেও সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ জুলুম ও নির্যাতনমুক্ত একটি রাষ্ট্র চেয়েছিল। তবে ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহলের কারণে সেই আশা ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে এক দল ক্ষমতায় এলে অন্য দল দেশ ছাড়তে বাধ্য হয়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাতপাখার পক্ষে একটি ভোট পড়া মানে ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি পাওয়া।

এর আগে পটুয়াখালী শহরের শহিদ আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনি জনসভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার ও হাবিবুর রহমান মিসবাহ।

এছাড়া বক্তব্য দেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলার সদস্য সচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার, মাওলানা নুরুল আমিনসহ অন্য নেতারা।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ