রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৩ ডিগ্রি, শৈত্যপ্রবাহে কনকনে শীত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগে শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবার ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা।

জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে, যা শীতের তীব্রতা কিছুটা কমাতে সহায়ক হয়েছে। তবুও রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পুরো জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকছে। এর সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠছে।

সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সকাল ও সন্ধ্যায় কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

তিনি আরও বলেন, জানুয়ারি মাসজুড়ে এ ধরনের শীতের তীব্রতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তাই শীতজনিত রোগ থেকে বাঁচতে বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ