শনিবার, জুলাই ১৮, ২০২৬

তারেক রহমানের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাক্ষাৎ

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

ঢাকা, শনিবার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল আজ গুলশান কার্যালয়ে এসেছিলেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের প্রেক্ষিতে শোক বইয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন এবং একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন।”

তিনি আরও বলেন, ঐক্য পরিষদের নেতারা বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী চেতনার প্রতি একনিষ্ঠ অবস্থান এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার ও সমঅধিকার নিশ্চিত করার ভূমিকার কথা স্মরণ করেন। তারা আশা প্রকাশ করেন, এই নীতির ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

ডা. পাভেল জানান, তারেক রহমান এ সময় বলেন, তিনি সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করেন না। তার বিশ্বাস অনুযায়ী বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সবার অভিন্ন পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। “সবার আগে বাংলাদেশ”—এই নীতির প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং ভবিষ্যতে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ