শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: কায়কোবাদ

পাঠক প্রিয়

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে। তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের চক্রান্ত উপেক্ষা করে তারেক রহমান সহি–সালামতে দেশে ফিরবেন।

শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করি, তিনি সহি–সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।’

তিনি আরও বলেন, জনগণ বিএনপির পক্ষেই আছে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ