বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়ার লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় আগমন

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক 

ঢাকা, বুধবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে বগুড়া জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সমাবেশস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কাহালু-নন্দীগ্রাম আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন।

সমাবেশস্থলে এ সময় বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানের মাধ্যমে তাদের নেতাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে থাকেন।

মোশারফ হোসেন বলেন, “প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় এসেছি। বগুড়াবাসী অতীতের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে। আগামীকালকের কর্মসূচিও আমরা সফল করেই ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল এলাকার ৩০০ ফিটে নির্মাণ করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা, যা রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ