শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের “ভবিষ্যৎ প্রধানমন্ত্রী” হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় তার নিজ আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, তারেক রহমানের আগমনকে তিনি স্বাগত জানান এবং এটি জাতীয় রাজনীতির জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এই ঘটনা রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার একটি নতুন অধ্যায় সূচনা করবে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। আমরা নির্বাচিত সরকারের সঙ্গে মিলেমিশে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে আলোচনার বিষয় উল্লেখ করে তিনি জানান, তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। তিনি এই আশ্বাসকে সাধুবাদ জানান এবং বলেন, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।

ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াত আমির বলেন, “জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেব। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহিতার প্রয়োজন সেখানে আমরা সোচ্চার থাকব।”

ডা. শফিকুর রহমান আরও যোগ করেন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন; বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ