অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক একটি কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে একটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তারেক রহমানের হাতে তুলে দেন কার্টুনিস্ট উদয়।
এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে কার্টুনিস্ট উদয় বলেন, “তারেক রহমানকে কেন্দ্র করে আঁকা একটি কার্টুন তাঁর হাতে তুলে দেওয়াই আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এটি দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
কার্টুনটি গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্টুনিস্ট উদয়কে ধন্যবাদ জানান এবং শিল্পীসত্তা ও সৃজনশীলতার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাজনৈতিক সচেতনতা ও সামাজিক বার্তাকে শিল্পের মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে কার্টুনিস্ট উদয় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


