শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই বিএনপির নির্বাচন—আমীর খসরু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই দল আগামী নির্বাচনে অংশ নেবে। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ডা. জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না—এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে দলের কোনো চাপ বা তাড়া নেই।”

বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করছে। চিকিৎসকদের পরামর্শই এখানে চূড়ান্ত বলে উল্লেখ করেন তিনি।

আসন্ন নির্বাচনে জোটের প্রার্থী মনোনয়ন সম্পর্কে আমীর খসরু জানান, খুব শিগগিরই বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই সময়োপযোগী সিদ্ধান্তই এখন মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে দলের বর্তমান রাজনৈতিক কৌশল, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং নির্বাচনকে ঘিরে বিএনপির প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ