মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

ঢাকা-১৭ আসনে তারেক রহমানই সেরা প্রার্থী: আন্দালিভ রহমান পার্থ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেরা প্রার্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলেও জানিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দালিভ রহমান পার্থ বলেন, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। তার সম্মানে আমি এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।” তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি ভোলা-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের আসন সমঝোতার অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা-১৭ আসনটি বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। সেই অনুযায়ী দীর্ঘদিন ধরেই তিনি এই আসনে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে রোববার হঠাৎ করেই ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই সঙ্গে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়। রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তারেক রহমানের নির্বাচনী ঘোষণার পরপরই নিজের অবস্থান স্পষ্ট করে আন্দালিভ রহমান পার্থ বলেন, জোটের বৃহত্তর স্বার্থ ও তারেক রহমানের প্রতি রাজনৈতিক সম্মান থেকেই তিনি ঢাকা-১৭ আসনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা-১৭ আসনকে ঘিরে এই সিদ্ধান্তে জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ