শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ঢাকা কলেজের বাস ভাঙচুর: অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

রাজধানীতে এক অপ্রীতিকর ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটে ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অপ্রীতিকর ঘটনায় কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুইটি বাস ভাঙচুর করা হয়েছে। এ পরিস্থিতিতে কলেজের সকল রুটে চলাচলকারী বাস—বিআরটিসির দ্বিতল বাসসহ—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উল্লিখিত দুইটি বাস ভাঙচুর করে। ঘটনাটিকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে গ্রিন রোড ও সাইন্সল্যাব এলাকায় দুই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর ঢাকা কলেজ প্রশাসন নিরাপত্তার স্বার্থে বাস সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ