শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ডাকসু কনসার্টে সিগারেট বিতরণ, বিতর্ক ও সমালোচনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ডাকসু ও ‘স্পিরিট অব জুলাই’ আয়োজন করা ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনা শিক্ষার্থী ও সমাজের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ব্যাপক আলোচনা চলছে।

কনসার্টে স্টল বসিয়ে বিনা মূল্যে সিগারেট বিতরণ করা হয়, যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী আইনভঙ্গ। এই আইন অনুযায়ী বিনা মূল্যে তামাক বিতরণ করা, বিজ্ঞাপন প্রচার বা উৎসাহিত করা নিষিদ্ধ এবং লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা ধার্য রয়েছে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানিয়েছেন, কনসার্ট চলাকালীন তিনি গেস্ট ও স্টেজ ম্যানেজমেন্টে ব্যস্ত ছিলেন এবং মাঠে সিগারেট বিতরণের বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। তিনি আরও জানিয়েছেন, স্পনসরের সঙ্গে চুক্তি বা শর্ত নির্ধারণে তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না।

কনসার্টে উথিত বিভিন্ন স্লোগানও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। মোসাদ্দিকের দেওয়া ‘কোটা না মেধা’, ‘গোলামি না সংস্কার’ ও ‘আপস না সংগ্রাম’ স্লোগানের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পাল্টা স্লোগান দিয়েছেন—‘কোটা, কোটা’, ‘গোলামি, গোলামি’, ‘আপস, আপস’। এছাড়া ‘তুমি কে, আমি কে’ স্লোগানের উত্তরে শিক্ষার্থীরা তীর্যক প্রতিক্রিয়া জানিয়েছে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ স্লোগান দিয়ে।

সাবেক শিক্ষার্থী আফছার মুন্না বলেন, “যেকোনো পরিবেশেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন যেখানে নিষিদ্ধ সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা আমাদের লজ্জিত ও হতাশ করেছে।”

ঘটনাটি শিক্ষার্থী সম্প্রদায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন ও বিতর্কিত কার্যক্রম এড়ানো যায়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ