ইব্রাহিম খলিল বাদল

টেকনাফের হ্নীলা, বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকায় ছয়জন কৃষক অপহরণের শিকার হয়েছেন। তারা কৃষি কাজ ও লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন।
স্থানীয়দের অভিযোগ, অপহরণকারীরা প্রথমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল, পুলিশ হস্তক্ষেপের পর তা বেড়ে আট লাখ টাকা হয়েছে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দিচ্ছে অপহরণকারীরা। এই ঘটনার পর অনেক গ্রামবাসী পাহাড়ে কাজ করা বা জীবিকা নির্বাহ বন্ধ করেছেন।
স্থানীয়রা দাবি করেছেন, পাহাড়ি এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি ক্যাম্প স্থাপন করলে অপহরণ চক্রের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ এখনও দায়ের হয়নি। তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


