মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ১৬২ রানের লক্ষ্য দিল ভারত

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ধাক্কা সামলেও লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক সূর্যকুমার যাদবের দারুণ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে ভারত। ফলে ম্যাচ জিততে হলে যুক্তরাষ্ট্রকে করতে হবে ১৬২ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার অভিষেক শর্মা গোল্ডেন ডাক খেয়ে দ্রুত সাজঘরে ফেরেন।

এরপর ষষ্ঠ ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ডানহাতি পেসার শাদলে ফন শকউইক ওই ওভারে তিন উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামান। ইশান কিশান ১৬ বলে ২০ রান করে আউট হন। তিলক ভার্মা ১৬ বলে ২৫ রান যোগ করেন। শিভাম দুবে গোল্ডেন ডাক খেয়ে ফিরলে চাপে পড়ে ভারত।

মাত্র ৫ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে দলটি। এরপর রিঙ্কু সিং (৬) ও হার্দিক পান্ডিয়া (৫) দ্রুত ফিরে গেলে ভারতের স্কোর দাঁড়ায় ৭৭ রানে ৬ উইকেট।

এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। একপ্রান্ত আগলে রেখে তিনি খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ইনিংসের শেষ দিকে অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রান যোগ করলে লড়াই করার মতো পুঁজি পায় ভারত।

যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাদলে ফন শকউইক। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪টি উইকেট নেন।

এখন ম্যাচ জিততে যুক্তরাষ্ট্রকে করতে হবে ১৬২ রান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ