শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ শক্তিশালী গণতন্ত্র: সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চকরিয়া (কক্সবাজার), ২৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ হলো একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ।

শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,

“যারা চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন—তাদের প্রত্যাশা যেমন, তেমনি দেশের প্রতিটি মানুষের প্রত্যাশাও একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে দায়িত্ব আমাদের সবার।”

তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,

“উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি।”

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নির্বাচনী আহ্বান

বিএনপিকে “বাংলাদেশের পক্ষের শক্তি” উল্লেখ করে তিনি বলেন,

“যারা বিদেশি শক্তির দালালি করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। আর যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ তাদের আর সুযোগ দেবে না।”

সভায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে তিনি আরও বলেন,

“সব নীতি ও সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থই সর্বাগ্রে গুরুত্ব পাবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিতে হবে।”

নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ উল্লেখ

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ