শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

জীবনে আর কোনো রাজনৈতিক দলে নয়, কাদের সিদ্দিকীর পাশে থাকার ঘোষণা লতিফ সিদ্দিকীর

পাঠক প্রিয়

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

অনলাইন ডেস্ক : সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘোষণা দিয়েছেন, তিনি জীবনে আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন না। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকার অঙ্গীকার করেছেন তিনি।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি এলাকায় উপস্থিত কর্মী, সমর্থক ও অনুসারীদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।

লতিফ সিদ্দিকী বলেন, ‘জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি। আর একজনের নামই আমি বলতে চাই না।’

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক জীবনে বহু ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হলেও মানুষের অধিকার ও সৎ রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। ভবিষ্যতেও তিনি ন্যায়ের পথে থাকতে চান।

স্থানীয় রাজনৈতিক মহলে লতিফ সিদ্দিকীর এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে টাঙ্গাইলের রাজনীতিতে কাদের সিদ্দিকীর প্রভাব ও সমর্থনঘরানায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে অনেকেই মনে করছেন।

কর্মসূচি শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দীর্ঘ সময় পর এলাকাবাসীর সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ