শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের অবস্থান কর্মসূচি

পাঠক প্রিয়

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটায় ভর্তি সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাকসুর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কয়েকজন নেতার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন। বিকেল সাড়ে ৪টায় প্রতিবেদনের সময় পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রহসন’ করে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে ফের পোষ্য ভর্তি সুবিধা চালু করেছে।

গত বছর ৪ ফেব্রুয়ারি, দীর্ঘ আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটায় ভর্তি বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা মনে করছেন, সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

জাকসুর কার্যকরী সদস্য ও ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, “আমাদের একটাই দাবি, পোষ্য কোটায় ভর্তি ব্যবস্থা পুরোপুরি বাতিল করতে হবে। তবে কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো যৌক্তিক সুযোগ-সুবিধা বা কর্মজীবনে অন্যায়ের বিরুদ্ধে আমরা তাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “যদি কেউ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক স্থানে বিশেষ সুবিধায় নিজের সন্তানকে ভর্তি করাতে চায়, আমরা তা মেনে নেব না। আগামীকাল সকাল ১১টার মধ্যে পোষ্য ভর্তি সম্পূর্ণরূপে বাতিল করা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি নেবে।”

এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ