মঙ্গলবার, জুন ২, ২০২৬

জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা, চট্টগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদরাসায় সহিহ বুখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি বলেন, “সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।”

হেফাজত আমির আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে এবং দলটি ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় না বলে তিনি দাবি করেন। এ কারণে তিনি সমমনা আলেম ও মুসল্লিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বলে অনুষ্ঠানে উপস্থিতরা জানান।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ স্থানীয় আলেম-ওলামা এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন বক্তব্য সংশ্লিষ্ট আসনের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ