বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

জাতীয় নেতৃত্বের উত্তরাধিকার: বিজয়ী দুই কন্যার নতুন অধ্যায়

পাঠক প্রিয়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন কৃতী দুই জাতীয় নেতা— কে এম ওবায়দুর রহমানচৌধুরী কামাল ইবনে ইউসুফ। তাদের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে এখন সক্রিয় হয়েছেন তাদের কন্যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন দুই নেতা-কন্যা।

ফরিদপুর জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে তাদের বিজয়কে ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় জনগণ।

শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত।

তিনি বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এটি তার দ্বিতীয় সংসদ নির্বাচন এবং এবার তিনি বিজয়ী হয়ে বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার অঙ্গীকার করেছেন। তিনি জানিয়েছেন, আসনের সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান।

কামাল ইউসুফ কন্যা নায়াব ইউসুফের অভিষেক জয়

ফরিদপুর সদর আসন থেকে প্রথমবার নির্বাচন করেই বিজয় অর্জন করেছেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

এই আসনটি দীর্ঘদিন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে ২০০৮ সালে এটি দখলে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ সময় পর আসনটি পুনরুদ্ধার করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

ফরিদপুরের রাজনীতিতে নতুন প্রত্যাশা

ধারণা করা হচ্ছে, ফরিদপুর অঞ্চলের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই দুই তরুণ নেতা। স্থানীয় জনগণ আশা করছেন, তারা তাদের বাবাদের অর্জিত সম্মান ও রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ