সোমবার, জুন ১, ২০২৬

জন্মান্ধ হয়েও ভোটাধিকার প্রয়োগ, কসবায় প্রবীণ শাহজাহান অনুপ্রেরণার প্রতীক

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন। বয়সের ভারে নুয়ে পড়েছে ৮০ বছরের জীবন। তবুও থেমে থাকেননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভোটকেন্দ্রে হাজির হয়েছেন প্রবীণ ভোটার শাহজাহান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইবাড়ি ভোটকেন্দ্রে স্বজনদের সহায়তায় এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। শাহজাহান উপজেলার বিশারাবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতা তবদীল হোসেন।

জন্মান্ধ হয়েও জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে চলা এই প্রবীণ ভোটার ভোট দিতে পেরে গভীর আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেছেন। ভোট প্রদান শেষে তিনি বলেন,
“আমি জন্ম থেকেই চোখে দেখি না। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমারও ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দায়িত্ব পালন করতে পেরেছি।”

ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও শাহজাহানের ভোটদানে আগ্রহ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণ ভোটারদের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ