মঙ্গলবার, জুন ২, ২০২৬

জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোটের মাধ্যমেই এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দেবেন।

শুক্রবার রাজধানীর পশ্চিম শান্তিবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের জনগণ এখন অনেক সচেতন। তারা ভালোভাবেই বুঝতে পারে কে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, “আমি নির্বাচনে জয়ী হই বা না হই, আমি এলাকাবাসীর সঙ্গেই থাকব। আমি এই এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবরও এই এলাকাতেই রয়েছে।”

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে তাকে ফেরারি জীবন কাটাতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, তার মাধ্যমে কারও ক্ষতি হয়নি এবং তার কাছে সাহায্য চেয়ে এসে খালি হাতে ফিরে গেছে—এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

এ সময় তিনি রাজনৈতিক শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তিগত সমালোচনা বা চরিত্রহনন রাজনীতির অংশ হওয়া উচিত নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, অন্যের বিরুদ্ধে নোংরা প্রচারণা না চালিয়ে অতীতে কী করেছেন এবং ভবিষ্যতে কী করবেন—সেসব জনগণের সামনে তুলে ধরে ভোট চাইতে হবে।

তিনি নির্বাচনকে উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বানও জানান।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ