শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন : দুই দিনে ৩১ প্রার্থীর ফরম সংগ্রহ

পাঠক প্রিয়

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। বিতরণের দ্বিতীয় দিনে রবিবার (১৬ নভেম্বর) ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে প্রথম দিনে আরও ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, যা মিলিয়ে দুই দিনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত জকসুর অস্থায়ী নির্বাচন কার্যালয় থেকে তা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।

সরজমিন ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সংগ্রহ করা যাচ্ছে মনোনয়নপত্র। এদিন বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিন সহ-সভাপতি (ভিপি) পদে নিজেদের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তৌহিদ চৌধুরী। তবে এখনো কোনো ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন নি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ