বুধবার, জুন ২৪, ২০২৬

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে উন্নীত হলো ঢাকা ডিপিএস এসটিএস স্কুল

পাঠক প্রিয়

বিচার বিভাগের স্বাধীনতা নাকি জবাবদিহিতাহীনতা: রাষ্ট্রের জন্য কোনটি অধিক বিপজ্জনক?

সুফি সাগর সামস্   গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতাকে একটি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী...

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা, চাঁদে ফেরার পথে নাসার নতুন অগ্রযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৭ সালে নির্ধারিত...

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...

বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস মৌলভীবাজার, ১৮ জুন: মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...

ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ‘হাজার হাজার মার্কিন সেনা নিহত’ দাবি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সেনা হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি...

ডিপিএস এসটিএস স্কুল ঢাকা শনিবার স্কুলের সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘গ্লেন ফেস্ট’ উৎসবের মাধ্যমে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে আপগ্রেডেশনের ঘোষণা দিয়েছে। আঞ্চলিক পর্যায় থেকে নিজেদের আন্তর্জাতিক মানের স্কুলে উন্নীত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়ে। এ আপগ্রেডেশনের মাধ্যমে নতুন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা ক্যাম্পাস শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা নিশ্চিতে সমসাময়িক শিক্ষার অভিজ্ঞতা প্রদান করাসহ অত্যাধুনিক ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

ইতোপূর্বে, ডিপিএস এসটিএস স্কুল ঢাকা ‘আঞ্চলিক’ অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করেছে। আন্তর্জাতিক শিক্ষা নিশ্চিতে নিবেদিত যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্বনামধন্য বৈশ্বিক সংস্থা আইএসএস’র (ইন্টারন্যাশনাল স্কুল সার্ভিসেস) এর সাথে অংশীদারিত্ব রয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের। ডিপিএস এসটিএস স্কুল ঢাকা আপগ্রেডেশনের মাধ্যমে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল রূপান্তরিত হওয়ার মাধ্যমে এখন ‘আন্তর্জাতিক’ মর্যাদাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। উল্লেখ্য, আইএসএস’র আন্তর্জাতিক শিক্ষার সকল ক্ষেত্রে (স্কুল লিডারশিও, স্কুল ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং, শিক্ষাক্রমের মানোন্নয়ন, শিক্ষাদান এবং শেখার পদ্ধতি, নিয়োগ, প্রকিউরমেন্ট, চেইঞ্জ ম্যানেজমেন্ট, সৃজনশীলতা ও উদ্ভাবন সহ) বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।  প্রতিবছর আইএসএস ১২শ’টিরও বেশি আন্তর্জাতিক স্কুল এবং সহস্রাধিক শিক্ষকদের সাথে কাজ করছে; যার মাধ্যমে আন্তর্জাতিক এ সংস্থাটি আন্তর্জাতিক শিক্ষায় অংশীদারিত্বের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক তৈরি করেছে।

এ রূপান্তরের অংশ হিসেবে, ডিপিএস এসটিএস স্কুল ঢাকা এর শিক্ষার্থীদের জন্য স্টেমরোবোর কারিকুলাম এমবেডেড রোবোটিক্স, ম্যাথ বাডি’র ম্যাথ ল্যাব, এবিআরএসএম (অ্যাসোসিয়েট বোর্ড অব রয়্যাল স্কুল অব মিউজিক), মিউজিকে সার্টিফিকেশন সহ লন্ডন কারিকুলাম, আলিয়ঁস ফ্রঁসেজের সাথে অংশীদারিত্বে ফরাসি ভাষা কোর্স -এর মতো বিভিন্ন প্রোগ্রাম চালু করবে। এ উদ্যোগগুলোর লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক যাত্রাকে আরও সমৃদ্ধ করে তোলা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশনসহ শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা বৃদ্ধি করা।

গ্লেন ফেস্টে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এই আপগ্রেডেশনের ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা এই প্রাণবন্ত আয়োজনে অংশগ্রহণ করেন। অতিথিদের জন্য অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, যেমন গেমস, গান, পুতুলনাচ, জাদু, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও, উৎসবে স্থানীয় চারু ও কারুশিল্প (আর্ট ও ক্র্যাফট), বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের মোট ৪০টি স্টল ছিল।

এ আয়োজনের সফলতার পেছনে টাইটেল স্পন্সর হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও জেবিএস হোল্ডিংস লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে স্পোর্টস ওয়ার্ল্ড অবদান রাখেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ‘গ্লেন ফেস্ট উত্তরা ২০২৪’ উৎসবে নতুন মাত্রা যোগ করে।

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস বলেন, “আইএসএস এর সাথে এ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে বিশ্বায়নের এই যুগে সফল হয়ে উঠার উপযুক্ত করে গড়ে তুলবো। ডিপিএস এসটিএস স্কুল থেকে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল হিসেবে পরিবর্তিত হওয়ার পর আমরা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো। শিক্ষার্থীদের জন্য থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। পৃথিবী এগিয়ে যাচ্ছে; এর সাথে তাল মিলিয়ে স্কুলগুলোকেও নিজেদের কার্যক্রম আপগ্রেড করতে হবে।”

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসে বিশ্বমানের শিক্ষার পরিবেশের পাশাপাশি থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি গ্লেনরিচ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ওপর মনোনিবেশ করবে। ফলে, শিক্ষার্থীরা একাডেমিকভাবে সফল হওয়ার সাথে সাথে নিজেদের ব্যবহারিক দক্ষতা বিকাশের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন কোর্স করার সুযোগ পাবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ