শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

গোলাম আজম ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজমসহ তার সাঙ্গপাঙ্গদের যদি জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়, তাহলে তা বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমান। সে ক্ষেত্রে প্রশ্ন উঠে—বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান তাহলে কোথায়?

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “এই দলটি ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কখনোই দেশের শান্তি কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। তারা চায় বাংলাদেশ অশান্ত থাকুক, বিপর্যস্ত অবস্থায় থাকুক।”

চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা নেই এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই।”

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার যেকোনো অপচেষ্টা জাতি কখনো মেনে নেবে না।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ