অনলাইন ডেস্ক

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে তিনি পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দুয়া চেয়েছেন।
অদ্য শনিবার বিএইচপির দপ্তর সম্পাদক মোঃ খুরশীদ আলম সরকার স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় সুফি সামস্ বলেন, “গণতন্ত্র উত্তরণ এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা কামনা করি এবং দেশের সকল মানুষকে তার জন্য দুয়া করার অনুরোধ জানাই।”
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন।


