শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পিছিয়ে গেল

পাঠক প্রিয়

ডিজিটাল রিপোর্ট

এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ও শারীরিক অবনতিতে উদ্বেগ**

কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি তার লন্ডন যাত্রার নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন,
“গতকাল থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না। এয়ারক্র্যাফটের সমস্যা আছে, একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বললে, ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে।”

এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, যাত্রা স্থগিত

বিএনপির মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। এর ফলে খালেদা জিয়ার নির্ধারিত যাত্রাতেও বিলম্ব হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর রবিবার এটি ঢাকায় পৌঁছাতে পারে এবং সেদিনই খালেদা জিয়ার লন্ডন স্থানান্তরের সম্ভাবনা আছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

শারীরিক অবস্থার অবনতি

বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, বেগম খালেদা জিয়া গত বৃহস্পতিবার থেকে অবস্থার অবনতি অনুভব করছেন। মেডিকেল বোর্ড তার অবস্থার ওপর নজর রাখছে এবং তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানালে ভ্রমণের বিষয়টি বিবেচনা করা হবে।

মেডিকেল বোর্ডের অপেক্ষা

দলীয় নেতৃবৃন্দ জানিয়েছে, এ মুহূর্তে যাত্রার সবচেয়ে বড় নির্ধারক হলো চিকিৎসকদের পরামর্শ। বোর্ড যদি মনে করে তার অবস্থায় আকাশপথে ভ্রমণ নিরাপদ, তাহলে রোববারই তাকে লন্ডনে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ