রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

খালেদা জিয়ার আজীবন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে: সেলিমুজ্জামান সেলিম

পাঠক প্রিয়

গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রামে মুকসুদপুর উপজেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস ও দৃঢ় নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে–দুঃখে সবসময় পাশে থাকতে চাই।” জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে সেবার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই বিএনপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিন্নাহ শেখ, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক এবং মুকসুদপুর উপজেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরুল কায়েস। দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও বিএনপির নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ