শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতা ‘স্বাভাবিক নয়’—মির্জা আব্বাসের অভিযোগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কোনোভাবেই স্বাভাবিক অসুস্থতার ফল নয়। বরং একটি “অস্বাভাবিক পরিস্থিতির শিকার” হয়ে তিনি আজ এমন অবস্থায় পৌঁছেছেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

মির্জা আব্বাস বলেন,
“আমি সবসময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়।”
তিনি আরও জানান, এক ভারতীয় সাংবাদিক একসময় তাকে জানিয়েছিলেন যে খালেদা জিয়ার জীবনের জন্য “নকশা করা” একটি ধীর মৃত্যুযাত্রার আশঙ্কা রয়েছে।
“তিনি আমাকে বলেছিলেন—আমরা যে এত উদ্বিগ্ন হচ্ছি, দুই বছরের বেশি তিনি বাঁচবেন না। আমি কারণ জানতে চাইলে তিনি বলেন—ওভাবেই ডিজাইন করা আছে, ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন,” বলেন মির্জা আব্বাস।

বিএনপি নেতা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

এর আগে দলীয় নেতারা অভিযোগ করেছেন, দীর্ঘ কারাবাস, পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং ‘অমানবিক আচরণ’ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রেখেছে। তবে সরকারি পক্ষ সব অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, আইনি প্রক্রিয়ায় ও মানবিক বিবেচনায় খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাচ্ছেন।

বর্তমানে বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ