শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

খাবার নিতে নেমে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

পাঠক প্রিয়

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মুরাদ। তিনি ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি লালমনিরহাট জেলায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুরাদ রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। পথিমধ্যে আব্দুলপুর জংশন স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি সাময়িকভাবে থামে। এ সময় তিনি ট্রেন থেকে নেমে খাবার নিতে রেলপথ পার হয়ে অপর পাশে যাওয়ার চেষ্টা করেন। তখন ট্রেনের নিচে পড়ে যান এবং ট্রেনটি তার এক পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহযাত্রীরা জানান, সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ট্রেনটি ছেড়ে যায়। তারা সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ দুর্ঘটনার পর প্রথমে নিহত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। পরে জানা যায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। সংশ্লিষ্ট থানা ও রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ