শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন : কাফনের কাপড় পরে বিক্ষোভ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের এক পক্ষের নেতা–কর্মীরা আজ কাফনের কাপড় পরে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন।

এই আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ। তবে একই আসনের অন্য মনোনয়নপ্রত্যাশী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিকের পক্ষের নেতা–কর্মীরা প্রার্থীর পরিবর্তন দাবি করে আজ এই বিক্ষোভ মিছিল করেছেন।

আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার জিলাপিতলা বাজার থেকে মিছিলটি বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয় এ কর্মসূচি। এতে কুমারখালী ও খোকসা উপজেলার নেতা–কর্মীরা অংশ নেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন পথচারীরা।

কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দলের ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে মেহেদী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন–সংগ্রামে ছিলেন না। তাঁকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতা–কর্মীরা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি করেছেন, দলের স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ ছাড়া মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা ঠিক হয়নি। তারা প্রার্থী পরিবর্তনের জন্য নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিক্ষোভের বিষয়টি এখনও দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ