সোমবার, নভেম্বর ২, ২০২৬

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির নমিনেশন পেতে ২২ কিলোমিটার মানববন্ধন

পাঠক প্রিয়

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী (কিশোরগঞ্জ-৫) আসনে বিএনপির একাংশের নেতা-কর্মীরা শনিবার একাধিক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বাজিতপুরের বটতলা মোড় থেকে পার্শ্ববর্তী উপজেলা নিকলী বাজারের শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয় মোড় পর্যন্ত মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।

মানববন্ধনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমানের (ইকবাল) অনুসারী।

নিকলী, সরারচর ও বাজিতপুর বাজারের একাধিক স্থানে সরেজমিনে দেখা যায়, বাজিতপুর থেকে নিকলী পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের পাশে একাধিক স্থানে মানববন্ধন চলছে। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের একাংশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সরারচর এলাকায় মানববন্ধনে অংশগ্রহণ করা মো. আলম মিয়া নামে স্থানীয় এক বিএনপি কর্মী বলেন, ‘বাজিতপুর-নিকলীর রাজনীতিতে বিএনপির দুর্দিনে মুজিবুর রহমান ইকবাল নেতা-কর্মীদের পাশে ছিলেন। তাই আমরা এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই।’

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, ‘তৃণমূলের কর্মীরা এখানে শেখ মুজিবুর রহমান ইকবালকে চান। কেন্দ্রীয় নেতাদের নজরে বিষয়টি আনার জন্য আমরা প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছি।’

মানববন্ধন চলাকালীন সময়ে বিভিন্ন নেতা-কর্মী দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে উত্তেজনা ও ঐক্যের বার্তা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচি শেষ হয়।

এই কর্মসূচির মাধ্যমে দলের নেতা-কর্মীরা আসন সংক্রান্ত নীতিগত অবস্থান এবং জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ